২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ পলাতক অাসামী গ্রেপ্তাতার

Arrest 3
কক্সবাজার শহরে পাঁচ মামলার পলাতক এক আসামীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোর রাতে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মৌলভী পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম।

গ্রেপ্তার নুর মোহাম্মদ (২৮) একই এলাকার মোহাম্মদ ইউসুফ ওরফে ইউসুফ মাঝির ছেলে।

তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, ডাকাতি, অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে ৫ টি মামলা রয়েছে বলে জানান এসআই রহিম।

রহিম বলেন, পাচঁটি মামলার আসামী নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এলাকায় ফিরেছে খবরে রোববার ভোর রাতে পাহাড়তলীর মৌলভী পাড়ায় পুলিশ অভিযান চালায়। এসময় তাকে বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি মতে বাড়ীর পাশে আবর্জনার স্তুপে লুকিয়ে রাখা অবস্থায় ২টি দেশীয় তৈরী বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।