১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের নাপিতখালীতে ট্রাকের পেছনে সৌদিয়া বাসের ধাক্কায় আহত-৪০

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর এলাকায় সৌদিয়া চেয়ারকোচ ও ট্রাকের সংঘর্ষে ৪০ যাত্রি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাসড়রে নাপিতখালী মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তদন্ত মো. খায়রুজ্জামান জানান, কক্সবাজার সদরের ঈদগাঁওর নাপিতখালী মোড় এলাকায় রাস্তার বামপাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। ভোর বেলা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের চট্টমেট্টো-ব-১১-০৬৮০ নাম্বারের বাসটি ঐ এলাকায় এসে দাঁড়ানো ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের আয়না খুলে গিয়ে ট্রাকের পিছনের অংশে লেগে যায়। দুমড়ে মুছড়ে যায় দরজাসহ সামনে বেশ কিছু অংশ। দূর্ঘটনায় বাসে থাকা চালক-হেলপার ও সুপারভাইজারসহ ৪০ যাত্রি কম বেশী আহত হয়েছেন। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর, চকরিয়া, ডুলাহাজারার মালুমঘাটসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাদের মাঝে দরজার পাশে থাকা সুপারভাইজার ও হেলপারসহ কয়েক যাত্রির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। গাড়ির সুপার ভাইজার মামুন (২৫)‘র অবস্থা বেগতিক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আহত কারো নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে বাসের অধিকাংশ যাত্রী তবলিগ জামাতের লোক বলে ধারণা করছেন উদ্ধারকারিরা।

এদিকে, খবর পেয়ে ডুলাহ্জাারা মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করে নিজেদের জিম্মায় নিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি খায়রুল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।