কক্সবাজারের চৌফলদন্ডীতে নদীতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ইউনিয়নের নতুন মহাল হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ক্ষেত্র শর্মা (৬৫) উক্ত এলাকার মৃত বগন্দ শর্মার পুত্র। পেশায় তিনি একজন কৃষক।
স্থানীয় সেলুন দোকানদার মিলন শর্মা জানান, নিহত বৃদ্ধ ঘটনার দিন এক মুসলমান যুবক সঙ্গীসহ কালিরছড়া-চৌফলদন্ডী খালের মোহনায় মাছ শিকার করতে যান।
তিনি উক্ত খালের গুল্যাখালী স্লুইচ গেইটের উত্তর পাশের্^ কূমের মধ্যে জাল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যান। সঙ্গী যুবক তাকে উদ্ধার করে পরিবারে খবর দেয়। পরে তাকে ভাঙ্গামুরা শ্মশানে দাহ করা হয়।
স্থানীয় মেম্বার ফরিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতের স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে বলে জানা গেছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।