২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

এরশাদ আওয়ামী লীগকে ১০০ প্রার্থীর তালিকা দিলেন

একক নির্বাচন ও ক্ষমতায় আসার যতই হাকডাক করুন না কেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বিএনপি নির্বাচনে এলে মহাজোটের শরীক হয়েই ভোটযুদ্ধে লড়বেন। এরশাদের দলের সকল স্তরের নেতারা বলছেন, এককভাবে নির্বাচন করলে এরশাদ ছাড়া কারো জয়লাভের সম্ভাবনা নেই। আওয়ামী লীগের সঙ্গে জোট করলে বিপুল সংখ্যক প্রার্থী যেমন বিজয়ী হবে তেমনি আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়েও ভূমিকা রাখতে পারবে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এরই মধ্যে তার পার্টির ১০০ প্রার্থীর তালিকা আওয়ামী লীগকে দিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে এই তালিকা দেওয়া হয়েছে। বর্তমান সংসদে জাতীয় পার্র্টির যেসব সদস্য রয়েছেন তাদের সঙ্গে বাকি প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে।

জাতীয় পার্টি সূত্র জানায়, এরশাদ আশা করেন নুন্যতম ৭০টি আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড় দেবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ৭০টি আসনে ছাড় দিতে চেয়েছিল। কিন্তু নির্বাচনে এসে এরশাদ আকস্মিক সরে যাওয়ায় জাতীয় পার্টি এটি অর্জন করতে পারেনি। জাতীয় পার্টির আশা আগামী নির্বাচনে তাদের সেই প্রত্যাশা পূরণ হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।