২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

এমপি জাফরের সুপারিশে আরো ৪৫ জন পেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার ২৬ লক্ষ ২০ হাজার টাকা

বার্তা পরিবেশক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নতুন করে ২৬ লক্ষ ২০ হাজার আর্থিক বরাদ্দ পেয়েছেন কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার ৪৫ জন পক্ষাঘাতগ্রস্ত ও বিভিন্ন দূরারোগে আক্রান্ত নারী-পুরুষ।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর আন্তরিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত এই চিকিৎসা সহায়তার অনুদানের চেক হস্তাস্তর করা হয় রবিবার (১ জানুয়ারী) রাতে।
এমপি জাফর আলমের পালাকাটাস্থ বাসভবনে উপকারভোগী ৪৫ জন নারী-পুরুষ ও তাদের অভিভাবকদের হাতে প্রধানমন্ত্রীর এই অনুদানের চেক এমপি জাফর আলম নিজেই প্রাপ্তিস্বীকারমূলে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তানিয়া আফরিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান- জাফর আলম নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হওয়ার পর একান্ত প্রচেষ্টায় চকরিয়া ও পেকুয়ার প্রত্যন্ত এলাকার এই পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক বিপন্ন রোগী, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় ৪ কোটি টাকার অনুদান পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই তালিকায় এবার নতুন করে যোগ হয়েছে আরো ৪৫ জন বিপন্ন রোগী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।