২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২ | ৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

এবারের ঈদে আসছে ইরফান সাজ্জাদের ‘যে শ্রাবণ বৃষ্টি ঝড়ায়’

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ এবারের ঈদে আসিতেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ অভিনিত নাটক ‘যে শ্রাবণ বৃষ্টি ঝড়ায়’। ঈদের এই নাটকে ইরফান সাজ্জাদের সাথে জুটি বেঁধেছে জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনুভা তিশা।

বিপ্লব হায়দারের রচনা ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত সাড়ে ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।

নাটকের গল্পঃ শহরে বেড়ে ওঠা আধুনিক মনস্ক রাতুল মা-বাবার একমাত্র সন্তান। একটি রং নম্বরে বকুলের সঙ্গে পরিচয় হয় তার। এক সময় তা প্রেমের সম্পর্কে গড়ায়। বকুলের সঙ্গে দেখা করতে তার গ্রামের বাড়িতে যায় রাতুল। বকুলকে দেখে রাতুলের পছন্দ না হলেও কথা বলার জন্য কিছু সময় পাশাপাশি বসে তারা। এ সময় হঠাৎ গ্রামের কিছু মানুষ তাদের কথোপকথন দেখে ফেলে। তারপর গ্রামের বিচারে রাতুল ও বকুলের বিয়ে হয়। কিন্তু এ বিয়েতে বকুল খুশি হলেও রাতুল খুশি হতে পারে না। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকটির গল্প।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।