২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

‘এইচআইভি’ ধরা পড়া সেই রোহিঙ্গা নারীর মৃত্যু

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা এইচআইভি ভাইরাসে আক্রান্ত এক রোহিঙ্গা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এই রোগী মারা যান।

পঞ্চাশোর্ধ্ব এই রোহিঙ্গা নারীর নাম মরিয়ম। তবে তার স্বামীর নাম পাওয়া যায়নি। তিনি মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়ার কুতুপালং শিবিরে আশ্রয় নিয়েছিলেন। ওখানেই অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শিবিরের এনজিওচালিত হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে এইচআইভি পজিটিভ পাওয়া যায়। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরী জানান, কক্সবাজার সদর হাসপাতালে কয়েকদিন এইচআইভি ভাইরাসে আক্রান্ত এই রোহিঙ্গা নারী চিকিৎসা নিয়েছিলেন। তাকে মহিলা ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, রোহিঙ্গা এই নারীর মরদেহ আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) জৈষ্ট্য সেবিকা (রেফারেল নার্স) কোহিনুর আকতার জানান, ‘এই রোহিঙ্গা নারী মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে দেশে আসার পর উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তার অসুস্থতা দেখা দিলে ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় একটি সংস্থার হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থা আশংকাজনক হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার শহরের ‘ফুয়াদ আল-খতিব হাসপাতালে’ ভর্তি করেন। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীর ‘এইচআইভি পজেটিভ’ পাওয়া গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

কোহিনুর আকতার জানান, এই রোহিঙ্গা নারীকে কক্সবাজার সদর হাসপাতালে আনার পর আবারও তার শারিরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতেও তার শরীরে এইচআইভি পজেটিভ পাওয়া যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।