২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

দু’দুবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রামু প্রেস ক্লাব

সাহেদ কায়সার, (রামু): কক্সবাজার জেলার শিক্ষাখাতে দু’দুবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রামু প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাব নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমকে এই ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন হেলালী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মো. হোসেন, কবি ও প্রাবন্ধিক এম সোলতান আহমদ মুনিরী, রামু প্রেস ক্লাব কর্মকর্তা গণমাধ্যমকর্মী খালেদ হোসেন টাপু, আব্দুল্লাহ আল মামুন, সোয়েব সাঈদ, গণমাধ্যমকর্মী ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভুট্টো, সাহেদ কায়সার, মাওলানা আবুল মঞ্জুর, আবু বক্কর ছিদ্দিক, আবুল কাশেম, আবুল কাশেম সিকদার, আহমদ সৈয়দ ফরমান, নাছির উদ্দীন, প্রমুখ।
সংবর্ধনার জবাবে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, রামুর সামগ্রিক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির বিবেক। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ঘুণেধরা সমাজ ও অবহেলিত জনপদের পরিবর্তন সম্ভব।’ তিনি আরো বলেন, আমি একজন রামুবাসীর প্রকৃত সেবক হয়ে দিনরাত পরিশ্রম করে রামুর সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। যার কারণে শিক্ষাখাতে সর্বোচ্চ অবদানের জন্য জেলার দু’দুবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এসম্মান আমার একার নয়, রামুবাসীর। রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ আমাকে সংবর্ধিত করে ভালবাসার ঋণে আবদ্ধ করে ফেলেছে। এসম্মান আজীবন আমার মনে থাকবে। রামু সাংবাদিকরা আমার অত্যন্ত আপনজন। অতীতেও সবসময় রামুর সকল সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে ছিলাম। আগামীতেও থাকব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।