২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়া উত্তর পুকুরিয়া প্রাচীণতম কবরস্থানের জায়গায় ঘর তৈরি: মুসল্লীদের মাঝে ক্ষোভ


উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থান জবর দখল করে বসত বাড়ী তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। কবরস্থানের জাগয়ায় রাতারাতি ঘর তৈরির ঘটনা এলাকাবাসী রীতিমত থ বনে গেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি সহ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসীরা জানান, উত্তর পুকুরিয়া অতি প্রাচিনতম কবরস্থান হচ্ছে এটি। বৃহত্তর এলাকার একমাত্র কবরস্থান এটি। অভিযোগে প্রকাশ গত কয়েকদিন ধরে স্থানীয় কতিপয় চিহিৃত ব্যক্তি কবরস্থানের জায়গা জবরদখলের পায়তারা চালিয়ে আসছিল। কিন্তু স্থানীয় মুসল্লীদের বাঁধার কারণে তা সফল হয়নি।
মুসল্লীরা অভিযোগ করে বলেন, গত দু’দিন আগে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী এনে রাতের আধারে কবরস্থানের জায়গা জবর দখল করে টিন দিয়ে ঘর তৈরি করে। একই এলাকার মৃত আবুল বশরের ছেলে মো: ইউনুছ ও শাহাব উদ্দিন জোরপূর্বক ভাবে কবরস্থানের জায়গায় এ ঘর গুলো তৈরি করে।
এদিকে কবরস্থানের জায়গার উপর রাতের আধারে তড়িগড়ি করে ঘর তৈরির ঘটনা কেন্দ্রে করে স্থানীয় মুসল্লীদের মাঝে চাপা উত্তোজনা বিরাজ সহ ক্ষোভ সৃষ্টি হয়েছে। উত্তর পুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মৌলভী আব্দুল করিম ও সেক্রেটারী মৌলভী শাহনেওয়াজ ক্ষোভ প্রকাশ করে বলেন, কবরস্থানের জায়গার উপর ঘর তৈরি করা খুবই দু:খজনক। একই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আব্দুল গফুর জানান, কবরস্থানের জায়গায় ঘর তৈরির ঘটনার বিষয়ে স্থানীয় মুসল্লী ও গ্রামবাসীরা যৌথ ভাবে প্রতিবাদ সভার আয়োজন করেছে এবং এ ব্যাপারে আইনগত প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।