২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া অনলাইন প্রেসক্লাব এর সমুদ্র ভোজন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি:

উখিয়া অনলাইন প্রেসক্লাব এর সমুদ্র ভোজন সম্পন্ন হয়েছে। ৩০ অক্টোবর (শুক্রবার) পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের পাটুয়ারটেক কোরাল পয়েন্টে দিনব্যাপী সমুদ্র ভোজনের আয়োজন সম্পন্ন হয়।

এতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের ২৫জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনে মধ্যাহ্নভোজ, সভাপতি একাদশ বনাম সম্পাদক একাদশের প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় কফি আড্ডাসহ নানা রকম আয়োজনের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

প্রীতি ফুটবল ম্যাচে সভাপতি (শফিক আজাদ) একাদশকে ৩-০ গোলে হারিয়ে সম্পাদক (পলাশ বড়ুয়া) একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন শরীফ আজাদ। পুরো খেলা সরাসরি সম্প্রচার করেন রফিক মাহমুদ।

সমুদ্র ভোজনে উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সহ-সভাপতি জামাল উদ্দিন (স্ব-পরিবার), সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ (স্ব-পরিবার), অর্থ সম্পাদক এম.সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, ক্রীড়া সম্পাদক রিদুয়ানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া শ্রাবণ, নির্বাহী সদস্য তানবীর শাহরিয়ার (স্ব-পরিবার)।

সদস্য কালাম আজাদ (স্বপরিবার), শরীফ আজাদ, সবুজ বড়ুয়া, আরাফাত হোসেন চৌধুরী, মুনিবুল হক রাহাত, আলাউদ্দিন সিকদার, ইমরান আল মাহমুদ ও রিদুয়ানুল হক সোহাগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।