৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩ | ২৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় লক্ষাধিক টাকার মিয়ানমারের পণ্যদ্রব্য আটক

shomoy
উখিয়া সীমান্তের বালুখালী ও ঘুমধুম বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার মিয়ানমারের তৈরি চোরাইপণ্য উদ্ধার করেছে। ঘুমধুম বিজিবি’র সুবেদার মোজাম্মেল হক জানান, উদ্ধারকৃত পণ্যের মধ্যে বার্মিজ সেন্ডেল, ডে-নাইট ক্রীমসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী ও ৪৫ হাজার টাকা মূল্যের বার্মিজ থামি কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে তল্লাসী শুরু করলে পাচারকারী চক্র পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে বালুখালী বিজিবি’র নায়েব হাবিলদার জাকির হোসেন জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।