১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

উখিয়ায় মুজিববর্ষের নতুন ঘরে পাচ্ছে ২২০ পরিবার

বিশেষ প্রতিবেদক:
মুজিববর্ষের নতুন ঘরে ঈদ করবে উখিয়া উপজেলার ২২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২হাজার ৯শ ৪জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মুজিববর্ষের উপহার স্বরূপ নতুন ঘর ও জমি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০ টি অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারও পাবে মুজিববর্ষের এ ঘর। সাথে বিদ্যুৎ সহ নানা সুযোগ সুবিধাও দেওয়া হবে এসব পরিবারকে।
উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,” সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আগামী ২৬ এপ্রিল মুজিববর্ষের ঘর ও জমি প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার ১নং জালিয়াপালং ইউনিয়নে ২৮টি,২নং রত্নাপালং ইউনিয়নে ৩০টি,৩নং হলদিয়াপালং ইউনিয়নে ২০টি,৪নং রাজাপালং ইউনিয়নে ১০০টি ও ৫নং পালংখালী ইউনিয়নে ৪২টি ভুমিহীন পরিবার পাবে মুজিববর্ষের ঘর ও জমি।”
তিনি আরও বলেন,”নতুন ঘর পাওয়া ২২০টি পরিবারের  মাঝে রমজানের ইফতার সামগ্রীর ১টি করে প্যাকেট বিতরণ করা হবে।  প্যাকেটে থাকবে ২ কেজি ছোলা,১ কেজি মুড়ি,১ কেজি খেজুর,১ লিটার তেল,দেড় কেজি চিনি,পেয়াজ,মসলা দুধসহ ইফতার সামগ্রী।
এছাড়া আলাদা ভাবে দেওয়া হবে ২টি পাতিল, ১ টি কড়াই, ১টি ফ্লোরম্যাট,১ টি মশারীসহ কিচেন ও অন্যান্য সামগ্রীর একটি করে প্যাকেটও সাথে দেওয়া হবে।”
উল্লেখ্য,গত ৯ এপ্রিল মুজিববর্ষের নতুন ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।  এসময় তিনি কাজের অগ্রগতিতে ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।