১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় পালং নার্সিং ইনস্টিটিউট চেয়ারম্যানের উপর হামলা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় রাতের আধাঁরে  ‘পালং নার্সিং ইনস্টিটিউট’র চেয়ারম্যান মুহাম্মদ ছলিম উল্লাহ সুজনের উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। মঙ্গলবার রাত ১০ টার দিকে ‘পালং নার্সিং ইনস্টিটিউটে’র কাজ সেরে বাড়ি ফেরার পথে সোনাইছড়ি নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন হামলার শিকার  ছলিম উল্লাহ সুজন।
তিনি দাবি করেন, প্রতিদিনের মতো কাজ সেরে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে সোনাইছড়ি নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা  স্থানীয় ছৈয়দ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্য গতিরোধ করে মারধর করে। এতে আহত সুজনের মাথায়, ঘাড়ে,ও হাতে, পায়ে ব্যাপক জখম হয়। বর্তমানে তিনি কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সুজন দাবি করেন, হামলার ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনা নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সুজন।
এদিকে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছে ‘পালং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা। হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত ঃ আহত মুহাম্মদ ছলিম উল্লাহ সুজনের সাথে স্থানীয় ছৈয়দ হোসেন গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।