২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ার ছাত্রলীগ নেতা এনামুলের উদ্যোগে ইফতার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইনের নির্দেশে উখিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য এনামুল কবির।

৩০ এপ্রিল (শুক্রবার) বিকেলে উখিয়ার পালংখালী, থাইংখালী ও বালুখালী এলাকায় ৫শ পথচারীদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

বিতরণ শেষে ছাত্রলীগ নেতা এনামুল কবির বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দেশের এই ক্লান্তিলগ্নে জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের নির্দেশে পথচারী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করার উদ্যোগ নিয়েছি। পবিত্র রমজান মাসে যাতে স্বল্প আয়ের মানুষ রোজা রাখার পরে সন্ধ্যায় ইফতার করতে পারে সেজন্য আমি সাধ্যমত কিছু করার চেষ্টা করছি।

আগামীতেও দেশের দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে উল্লেখ করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।