১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

উখিয়ায় মাটির দেয়াল ধ্বসে স্কুলছাত্রীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল ধ্বসে আরেফা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরেফা ওই গ্রামের মো. শাহাজানের মেয়ে। সে স্থানীয় আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বে পাহাড়ের উপরে তাদের একটি বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করে ওই পাহাড়ের মাটি বিক্রি করায় নিচে একটি গর্ত হয়। আর সেই গর্তে বসে খেলার সময় হালকা বৃষ্টিতে আচমকা দেয়াল ধ্বসে গেলে আরেফা দেয়ালের নিচে চাওয়া পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসককে আরেফাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।