৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

ঈদগাঁওতে এক মুচির দু’দিন ফ্রি জুতা সেলাইয়ের ঘোষণা!

edga
বিশ্বকাপ ক্রিকেটের আজকের খেলায় ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলেই কক্সবাজার সদরের ঈদগাঁওতে এক মুচি দু’দিন ফ্রি জুতা সেলাইয়ের ঘোষণা দিয়েছে। এ নিয়ে ঈদগাঁও’র ক্রিকেট মুদীদের মাঝে অন্যরকম উৎসাহ ও উদ্দীপনা বেড়েই চলছে। জানা যায়, আজকের ১৯ মার্চ বিশ্বকাপ ক্রিকেট টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে যদি লাল সবুজের বাংলাদেশ জিতে, তাহলে জালালাবাদ ইউনিয়নের জলদাশ পাড়ার টিপু দাশ (বর্তমানে ঈদগাঁও বাজারের উপ ডাকঘর সংলগ্ন মুচি কাজে নিয়োজিত) জুতা সেলাইয়ের ঘোষণা দেয়। সে ১৮ মার্চ সকাল ৯টায় ডাকঘর প্রাঙ্গনে সাংবাদিকসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে এ কথা বলে। এসময় উপস্থিত ছিলেন- দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, ঈদগাঁও উপ-ডাকঘরের প্রধান মোহাম্মদ হোছাইন ও ডাকম্যান লিয়াকত আলীসহ আরো অনেকে। তার এ ঘোষণাকে নিয়ে দেশের প্রতি যে অগাধ মায়া-মমতা সেটা প্রমাণিত হয়েছে। অনেকে তার এ ঘোষণার সাথে একমত পোষণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।