মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

ঈদগাঁওতে অস্ত্রসহ আটক-২

শেয়ার করুন

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দু’টি দেশীয় অস্ত্র ও ৪রাউন্ড কার্তুজসহ দু’জনকে আটক করেছে ঈদগাঁও পুলিশ। ৪ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে ইসলামাবাদের পশ্চিম ইছাখালী কালিয়া বাপের ঘোনা নামক স্থানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা দুটি বন্দুক ও ৪রাউন্ড কার্তুজসহ ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম টেকপাড়ার মৃত ইসলাম ফকিরের পুত্র বশির আহমদ (৩৫) এবং বড় মহেশখালী মরাপাড়া এলাকার মৃত সিকদার আলীর পুত্র আবদুল জব্বার (৩৭) কে আটক করে। তার বর্তমান ঠিকানা পোকখালী গোমাতলীর সুগন্ধিঘোনা এলাকায় বলে পুলিশ সূত্রে প্রকাশ। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই দেবাশীষ সরকার, এএসআই পিয়ারো ও মোর্শেদসহ সঙ্গীয় পুলিশ দল। তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান অস্ত্রসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিতের পাশাপাশি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।

শেয়ার করুন