২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ইসলামপুরে বিদ্যুৎষ্পৃষ্টে মটর শ্রমিক আহত

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে বিদ্যুৎষ্পৃষ্টে দুদু মিয়া (২০) নামের এক মটর শ্রমিক আহত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল পৌনে ১১ টায় ইউনিয়নের নাপিতখালী বটতলীতে ঘটে এ ঘটনা। আহত দুদু মিয়া বর্ণিত ইউনিয়নের চাকার দোকান নামক এলাকার মৃত মনোর আলম ড্রাইভারের পুত্র। তাকে মুমুর্ষ অবস্থায় মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, লবণ বোঝাই একটি মালবাহী ট্রাক ইসলামপুর মিল থেকে লবণ ভর্তি করে নাপিতখালী বটতলী ষ্টেশনে পৌঁছে মহাসড়কের পাশে দাঁড় করান। এসময় ট্রাকের উপর ট্রিপল দেয়ার জন্য হেলপার দুদু মিয়া উপরে উঠে ট্রিপল টাঙ্গানোর কাজ করছিলেন। একপর্যায়ে তার মাথার উপর বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সাথে সে বিদ্যুৎস্পৃষ্ট হলে মুহুর্তে বিকট শব্দে পুরো এলাকায় কালো ধোয়া ছড়িয়ে পড়ে। গাড়ির ড্রাইভার তড়িগড়ি করে বের হতে পারলেও দুদু মিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের সহায়তায় বিদ্যুতের লাইন বন্দ করে মুমুর্ষ অবস্থায় তাকে মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্œ বলে জানিয়েছেন চিকিৎসক। ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাসড়কের পাশে বিদ্যুতের খুটি- তার অপসারণের দাবী জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।