১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ইসলামপুরে কৃতি ফুটবলার করিমের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন

কক্সবাজার সদরের ইসলামপুরে কৃতি ফুটবলার ছৈয়দ করিমের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। ১৩ ডিসেম্বর বেলা ১২টার দিকে মহাসড়কের বটতলী পয়েন্টে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। হামলার শিকার জেলা ফুটবল দলের অধিনায়ক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ১ম শ্রেণীর রেফারী ও নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিমের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন এ মানব বন্ধনে অংশগ্রহণ করে। ইসলামপুর চেয়ারম্যান আবুল কালাম তাঁর বক্তব্যে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। কোন কুচক্রী মহল প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের রক্ষা করতে পারবে না বলে বক্তব্যে উল্লেখ করেন। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতারা ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।