৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

ইশা ছাত্র আন্দোলন কক্সবাজার শহর শাখার কমিটি নবায়ন

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার শহর শাখার বদর মোকামস্থ পৌর কার্যালয়ে ১৪ জুলাই বাদে জোহর মুহাম্মদ তাওহীদুর রহমানের পরিচালনায় শহর কমিটি গঠন কল্পে এক সাধারণ সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ হানিফ রাইয়ান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার সংগ্রামী সহ- সভাপতি এস.এম সাজ্জাদ হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ছাত্র সমাজ আজ কঠিন ক্রান্তিলগ্ন সময়ের মধ্যে রয়েছে। লেজুঢ় ভিত্তিক ছাত্র রাজনীতির কবলে পড়ে ছাত্ররা আজ দিশেহারা, সন্ত্রাস ও অস্ত্র নির্ভর ছাত্র রাজনতির কারণে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠনে শেসন জট সবসময় লেগেই আছে, তারই কুফল হিসেবে মানুষ গড়ার কারিগর শ্রদ্ধেয় শিক্ষকদের উপর হাত তুলতে ও তারা আজ দ্বিধাবোধ করে না, ন্যূনতম অনুতপ্ত ও হয় না।তাই দেশের এই ক্রান্তি লগ্নে লেজুঢ় ভিত্তিক ছাত্র রাজনীতি পরিহার করে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে কক্সবাজার শহরের সকল ছাত্রের কাছে ইশা ছাত্র আন্দোলনের দাওয়াত পৌছে দিতে হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের পটিয়া সাংগঠনিক শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ হাবিব। পরে জেলা শাখার অনুমতিক্রমে মু. আরিফুল ইসলামকে সভাপতি, মু. তাওহিদকে সহ-সভাপতি, মু. হানিফ রাইয়ানকে সাধারণ সম্পাদক, মু. আব্দুল কাদেরকে সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ এহসান উল্লাহকে প্রচার সম্পাদক, মুহাম্মদ জিসান ও রিয়াদকে কার্যকরী সদস্য করে ২০১৫-২০১৬ শেসনের জন্য কমিটি ঘোষণা করেন ও নব নিযুক্ত দায়িত্বশীলদের শপৎ বাক্য পাঠ করান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।