১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৭ মাঘ, ১৪৩২ | ২১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

ইত্তেফাকের উখিয়া সংবাদদাতা রফিক উদ্দিন বাবুলের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি:
দৈনিক ইত্তেফাকের উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল (৬৯) মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। রবিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের সময় উখিয়া স্টেশনস্থ বাজারপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বাবুলের ছোট ভাই মোসলেম উদ্দিন।
রবিবার আছর নামাজের পর জানাজা শেষে তাকে উখিয়া স্টেশন কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।
রফিক উদ্দিন বাবুল উখিয়া স্টেশনস্থ বাজারপাড়ার মরহুম জাকের হোসেন মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি বিগত ৪০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। আর প্রায় দুই যুগের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। জীবদ্দশায় তিনি উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সভাপতির দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন সামাজিক নানা সংগঠনের সাথে। প্রতিবাদী ও উন্নয়ন সাংবাদিক হিসেবে রফিক উদ্দিন বাবুলের সুনাম ছিল এলাকায়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রকাশক তারিন হোসেন, উখিয়া প্রেসক্লাব সভাপতি এসএম আনোয়ার, সাধারণ সম্পাদক রতন ধর, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।