২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আল্লামা শফীর অবস্থার অবনতি

হেফাজতে ইসলামের আমির ও দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা শাহ আহমদ শফীর(৯৪) শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।

আল্লামা শফীর প্রেস সেক্রেটারি মাওলানা মুনীর আহমদ জানান, তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় আজ মঙ্গলবার বেলা ১২টায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হবে।

আল্লামা শফীর বড় ছেলে মাওলানা মুহাম্মদ ইউসুফ জানান, সোমবার সকালে হৃদরোগ ও শাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সি.এস.সি.আর এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

তিনি বলেন, বর্তমানে শাসকষ্ট ও কফ জমে থাকায় কথা বলতে পারছেন না তিনি। এছাড়াও ২০ দিন ধরে মুখ দিয়ে কিছু খেতে না পারায় পাইপ দিয়ে খাবার দেওয়া হচ্ছে।

দেশের প্রবীণ এই আলেম বেশ কিছুদিন যাবত অসুস্থ। এর আগেও তিনি আইসিইউতে ছিলেন। মাঝে অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। গতকাল থেকে আবার অবস্থার অনতি হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।