১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানীকে হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

গত শুক্রবার মধ্যম নুনিয়াছড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন গত দুইবারের সভাপতি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী। তিনি পর পর তিনবার সভাপতি নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ওমর সুলতান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী একজন বিচক্ষণ ও সৎ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন দক্ষ সংগঠক। তার বলিষ্ঠ নেতৃত্বে মধ্যম নুনিয়াছড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটি আগের তুলনায় সমাজ উন্নয়নে নিরলস ভূমিকা পালন করবে। সেই সাথে আরো মজবুত হবে সাংগঠনিক কার্যক্রম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।