২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯ মাঘ, ১৪৩২ | ১৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

আম্পায়ারিং নিয়ে আপিল করতে বিসিবিকে নোটিশ

আম্পায়ারিং নিয়ে আপিল করতে বিসিবিকে নোটিশ
বিশ্বকাপ ক্রিকেট বাজে আম্পায়ারিংয়ের বিরুদ্ধে আইসিসিতে আপিল করতে বিসিবি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

একই সাথে নোটিশ দেয়া হয়েছে ক্রীড়া সচিব ও বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারকেও।

ওই আইনজীবীর মতে বাংলাদেশ ভারত ম্যাচের আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর আউট এবং রুবেল হোসেন একটি বলকে নো-বল কল করে।

তার দাবি, “তামিম ও মাহমুদুল্লাহ আসলে আউট ছিলেননা। রোহিত শর্মাকে করা রুবেল হোসেনের ওই বলটিও নো-বল ছিলনা”।

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে ১০৯ রানে পরাজিত হয়েছিলো।

পরে আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল নিজেও ওই ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।