৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

আত্মসমর্পণের আহ্বান

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলা ‘আতিয়া মহল’ এর জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। সিলেট পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এ তথ্য জানিয়েছেন।

বাড়িটির সাধারণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের ৩০ থেকে ৪০ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। পাঠান পাড়ায় জহির তাহির উচ্চ বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, শুক্রবার ভোর থেকেই আশপাশের বাড়িগুলো খালি করছিল পুলিশ। তবে আতিয়া মহলের নিচ তলায় জঙ্গিরা থাকায় এই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেয়ার ঝুঁকি পুলিশ নিচ্ছিলো না।

বাড়িটির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল সিলেটে রওনা হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তারা পৌঁছালেই মূল অভিযান শুরু হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।