২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২ | ৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আতিয়া মহলে যেভাবে মারা গেল দুই জঙ্গি

সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া ভিলায় রবিবার দিনভর চলা প্যারা-কমান্ডো অভিযানের শেষ দিকে ‍দুই জঙ্গির মৃত্যু হয়েছে। পরে কিভাবে এই দুই জঙ্গির মৃত্যু হয় তা সেনাবাহিনীর সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, অভিযান চলাকালে ভবনের ভেতরে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয় ভেতরে। কিন্তু এই গ্রেনেড জঙ্গিরা কমান্ডোদের দিকে পাল্টা ছুড়ে মারে।

ফখরুল আহসান বলেন, আতিয়া মহলের ওপর তলা থেকে নীচতলায় নেমে আসার পর দুই জঙ্গিকে গুলি করা হয়। এতে এক জঙ্গি তার গায়ে জড়ানো সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়। অপরজন গুলিবিদ্ধ হয়েই মারা যায়। তবে লাশ দুটি ভেতরেই রয়েছে। দুজনই পুরুষ। ভেতরে এক বা একাধিক জঙ্গি রয়েছে, এটা নিশ্চিত। তবে কয়জন পুরুষ বা কয়জন নারী আছে, তা নিশ্চিত নয়।

ফখরুল আহসান আরও বলেন, ঘরের বিভিন্ন স্থানে বিস্ফোরক ফিট করে রেখেছে জঙ্গিরা। এতে বুঝা যায়, জঙ্গিরা জানে, কিভাবে নিজেদের আবাসস্থল দুর্গম করে রাখতে হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।