৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আজ মাঠ গড়াচ্ছে জেলা ফুটবল লীগ,মুখোমুখি হচ্ছে শেখ জামাল চকরিয়া: সাঈদীর দোয়া

এম.জিয়াবুল হক,(চকরিয়া): কক্সবাজার জেলা ফুটবল লীগ’১৭ (ডিএসএ) শুরু হচ্ছে আজ ২৯ সেপ্টেম্বর। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ও জেলার আলোচিত ফুটবল দল শেখ জামাল ক্লাব চকরিয়া। তাদের সাথে প্রতিদ্বন্দিতা করবে উখিয়া কোটবাজার খেলোয়াড় সমিতি।
উদ্বোধনী খেলা উপলক্ষে ইতোমধ্যে ফুটবল টিমের সমন্বয়ক শেখ জামাল চকরিয়া ক্লাবের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী’র সভাপতিত্বে তাঁর বাসভবনে টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও শুভানুধায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শেখ জামাল ক্লাব চকরিয়ার সাধারণ সম্পাদক আলমগীর হোছাইন, সহসভাপতি শেরে আলম শেরু, কোচ নুরুল আবছার, কৃতি ফুটবলার আবুলু, মিজানুর রহমান, কর্মকর্তা মো. জাফর আলম, মো: ইব্রাহিম ও সাজ্জাদ প্রমুখ।
এদিকে শেখ জামাল ক্লাব চকরিয়ার চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী জানান, অনুষ্ঠিতব্য উদ্বোধনী খেলাটি উপভোগ করার জন্য চকরিয়া উপজেলা ও পৌরসভার সকলস্তরের জনগন এবং ক্রীড়ানুরাগীসহ জেলাবাসীকে আহবান জানিয়েছেন। একই সাথে তিনি চকরিয়া উপজেলার জনপ্রিয় ফুটবল টিম শেখ জামাল ক্লাবের ফুটবল টিমের সাফল্য অব্যাহত রাখার মাধ্যমে আবারও চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুলে আনতে পারে সেইজন্য চকরিয়াবাসীর কাছে দোয়া প্রত্যাশা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।