৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

আজ বিশ্ব পানি দিবস

আজ বিশ্ব পানি দিবস
আজ বিশ্ব পানি দিবস। ১৯৯২ সালে জাতিসংঘের পরিবেশ ও উন্নয়নবিষয়ক ৪৭তম অধিবেশনে পানিসম্পদের সর্বাধিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এ দিনটি বিশ্ব পানি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আনুষ্ঠানিক স্বীকৃতির পর ১৯৯৩ সাল থেকে পানি সংরক্ষণ ও উন্নয়নের ওপর গণসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

এ দিবসটিতে এবার জাতিসংঘ টেকসই উন্নয়ন কার্যক্রমে পানির সুষ্ঠু ব্যবহারের অপরিহার্যতা তুলে ধরে ৭টি সেক্টর নির্ধারণ করেছে।

সেক্টরগুলো হলো পানি ও স্বাস্থ্য, পানি ও প্রকৃতি, পানি ও নগরায়ন, পানি ও শিল্প, পানি ও শক্তিসম্পদ, পানি ও খাদ্য এবং পানি ও সমতা।

আর এই সেক্টরগুলোর প্রতিটিতেই পানির প্রয়োজনীয়তা ও ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে।

সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংকের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম সম্মিলিতভাবে দেশব্যাপী বিশ্ব পানি দিবস পালনের কর্মসূচি নিয়েছে।

এ উপলক্ষে বানচিডের (BANCID) উদ্যোগে ‘পানি এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এতে প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এবং সচিব ড. জাফর আহমেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন) রোববার এক মানববন্ধনের আয়োজন করেছে।

মানববন্ধনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মূল ফটকের সামনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।