২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আজও বৃষ্টি, তবে মাত্রা কমবে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে গতকাল যেভাবে দিনভর কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে, আজ সে ধারা কিছুটা কমবে।

একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃষ্টিপাত মঙ্গলবার অব্যাহত থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে। বুধবারের দিকে অবস্থার উন্নতি হতে পারে। বর্ষাকাল যেহেতু চলে এসেছে, তাই এক বেলা বন্ধ হয়ে আবার বৃষ্টিপাত শুরু হবে। সোমবার দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে আজও ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়  ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১১৭ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুরে ৯৩ মিলিমিটার, চট্টগ্রামে ৮২ মিলিমিটার ও ফেনীতে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।