২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আগুন নিয়ে খেলার পরিনতি ভাল হবে না-সরওয়ার জাহান চৌঃ

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার ৮ ফেব্রুয়ারী রায়ের উপর নির্ভর করছে এ সরকারের ভবিষ্যত। অন্যথায় প্রহসনের রায়ের মধ্যদিয়ে শেখ হাসিনা সরকারের পতন দিন শুরু হবে। এ জন্যে আগামীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুয়াযী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকতে হবে। বৃহস্পতিবার বিকেলে ইমামের ডেইল মাদ্রাসা হল রুমে অনুষ্টিত নব গঠিত জালিয়াপালং ইউনিয়ন বিএনপি দক্ষিন শাখার পরিচিতি সভায় প্রধান অতিথি বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন বেগম জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে আগুন নিয়ে খেলা। সুতারাং পরিনতি ভাল হবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সি.সহ-সভাপতি জহির আহমদ চৌধুরী, আহবায়ক কমিটির উপদেষ্টা আব্দুল করিম, উপজেলা বিএনপির আপ্যায়ন সম্পাদক আক্তার সিকদার, সহ-দপ্তর সম্পাদক সেলিম সিরাজী।

বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য শফি আলম মেম্বার ,ভুলু সওদাগর ,আবু তাহের ,রফিকুল হুদা,শাহ জাহান সিকদার ,কলিমউল্লাহ ,জাহেদ আলম মেম্বারসহ জালিয়াপালং দক্ষিণ শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্ধ। সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির আহবায়ক সুলতান আহমদ মেম্বার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।