২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

‘আগামী সপ্তাহে ইসির কর্মপরিকল্পনা চূড়ান্ত হতে পারে’

আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অগ্রাধিকারমূলক কাজের বাস্তবায়ন সূচি নির্ধারণে রোববার নির্বাচন কমিশনের সভায় ‘রোডম্যাপের’ খসড়া উপস্থাপন করা হয়েছে।

আগামী সভায় এ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

রোববার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে চতুর্থ কমিশন সভা হয়েছে। পরে সচিব সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ইসি সচিব বলেন, রোডম্যাপের কর্মপরিকল্পনাগুলো পুরোপুরি কমিশন পর্যালোচনা করতে পারেনি। সেক্ষেত্রে কমিশনের আগামী বৈঠকে (২৩ মে) এ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে।

তিনি জানান, রোডম্যাপের কাজ গুছিয়ে আনতে প্রয়োজনে পরামর্শকও নেওয়া হতে পারে। এ কর্মপরিকল্পনা চূড়ান্তের পর তা বই আকারে প্রকাশ করা হবে।

রাজনৈতিকদলের সঙ্গে সংলাপের বিষয়ে সচিব বলেন, রোডম্যাপ চূড়ান্ত না হলে এটা বলা যাচ্ছে না। তবে ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত   রাজনৈতিকদলের সঙ্গে সংলাপের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

ইসি কর্মকর্তা জানান, রোডম্যাপে কমপক্ষে সাতটি বিষয় অগ্রাধিকার পাচ্ছে। এর মধ্যে রয়েছে- নির্বাচনী আইনের সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা হালনাগাদ, ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণ,  ভোটকেন্দ্র প্রস্তুত ও ইভিএমের জন্য প্রস্তুতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।