২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আগামী জাতীয় নির্বাচন হবে জাতীয় পার্টির জন্য পরীক্ষা: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, ‘ক্ষমতার বাইরে ২৬ বছর থেকেও রাজনীতির মাঠে এখনও টিকে আছি। কিন্তু বিএনপি মাঠে নেই। আগামী জাতীয় নির্বাচন হবে জাতীয় পার্টির জন্য পরীক্ষা। জণগণের সমর্থন নিয়ে এই পরীক্ষায় জাতীয় পার্টি উত্তীর্ণ হবে।’

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এরশাদ। আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মুশফিকুর রহিমকে পরিচয় করিয়ে দেওয়া উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

এরশাদ বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আর এই পরিবর্তনের সূচনা হবে খুলনার মেয়র নির্বাচনের মধ্য দিয়ে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময়ে খুলনাসহ দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা সোজা পথে চলি। রাজনীতির আঁকাবাঁকা পথ আমরা জানি না। বিএনপি জাতীয় পার্টির ওপর যে অত্যাচার করেছে তার ফল এখন তারা ভোগ করছে।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন, মেয়র প্রার্থী মুসফিকুর রহিম, জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে খুলনার বেশ কয়েকজন আইনজীবী জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ রকম আরও একটি যোগদান অনুষ্ঠান শেষে এরশাদ ঢাকায় ফিরে যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।