২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড সেরা রিপোর্টার হাবিব ও মাকসুদ উন-নবী

বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৭ প্রদান করেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে এ পুরস্কার প্রদান করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ বছর প্রিন্ট মিডিয়ায় সেরা রিপোর্টের জন্য আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৭ হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার (ক্রাইম) হাবিব রহমান। তিনি ২০১৬ সালে দৈনিক আমাদের সময় পত্রিকায় ‘সরেজমিন নকল ওষুধ’ শিরোনামে ৭ পর্বে প্রকাশিত ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্টের জন্য এ পুরস্কার পেয়েছেন।
ইলেকট্রুনিক মিডিয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মাকসুদ-উন-নবীর ‘রানা প্লাজা দুর্ঘটনায় আহত উদ্ধারকারী পরিচয়দাতার প্রতারণা’ সংক্রান্ত রিপোর্ট সেরা রিপোর্ট হিসেবে মনোনীত হয়েছে। আলোকচিত্র ক্যাটাগরিতে এ বছর কোনো আলোকচিত্র সেরা মনোনীত না হওয়ায় এই ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা যায়নি।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন। জুরি বোর্ডের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ প্রিন্ট ও ইলেকট্রুনিক মিডিয়ায় প্রকাশিত-প্রচারিত অপরাধ সংক্রান্ত সেরা রিপোর্ট এবং সংবাদপত্রে প্রকাশিত আইনশৃঙ্খলা বিষয়ক সেরা আলোকচিত্রের জন্য এ বছর থেকে আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।