২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

অর্ধশতাধিক সাপ উদ্ধার, পরে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি বাড়ি থেকে প্রায় অর্ধশতাধিক সাপ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গর্জনীয়া হযরত আব্দুল গফুর মাস্টার শাহ (রা.) বাড়ির সৈয়দ মো. রোকন উদ্দিনের ঘর থেকে ওই সাপগুলো উদ্ধার করা হয়। রাতে সাপগুলো দেখার পর অজ্ঞান হয়ে পড়েন রোকন উদ্দিন। পড়ে সেগুলো মেরে ফেলা হয়।

স্থানীয় লোকজন জানিয়েছেন, রাতে রোকন উদ্দিনের একতলা বিশিষ্ট পাকা ঘরে প্রবেশপথের সিঁড়ির নিচে সাপের আনাগোনা দেখা যায়। কয়েকটি সাপ দেখে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকার লোকজন ছুটে যান। তারা গিয়ে ঘরের সামনে সিঁড়ির নিচে একে একে ৫০টির বেশি সাপ দেখতে পান।

ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এম বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৮টার দিকে একটি সাপ দেখা গেলে তারা মারার চেষ্টা করেন। পরে আরো সাপ দেখতে পেয়ে গৃহকর্তা রোকন উদ্দিন আজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিচলিত হয়ে উঠেন। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে প্রায় প্রায় অর্ধশতাধিক সাপ উদ্ধার করে সেগুলো মেরে ফেলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।