২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ৭ হাজার: আইওএম

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর এই পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ের জন্য পালিয়ে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। যা এখনও টেকনাফের শাহপরীরদ্বীপসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ অব্যাহত আছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে সাড়ে ৫ লাখ রোহিঙ্গা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (১ অক্টোবর) বিকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’র মুখপাত্র লোম ক্রিসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ আগস্ট রাখাইনে সহিংস ঘটনার পর থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছে। একইভাবে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এখনও অব্যাহত রয়েছে। এভাবে চলতে থাকলে আগামীতে সাড়ে ৫ লাখ রোহিঙ্গা ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।
ক্রিস বলেন, ‘সরকারের নিয়ম অনুযায়ী আশ্রয়ের জন্য পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের জন্য উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে আবাসন, স্যানিটেশন, ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিদিন এসব মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা থেকে শুরু করে ‘আইওএম’ সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।