৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

অধ্যাপক খোসরু অালমের মৃত্যুতে শোক

picsart_1480518143143
কক্সবাজার সাহিত্য একাডেমী সদস্য, সাহিত্য একাডেমীর মুখপত্র সমুদ্র সংলাপের প্রাক্তন সম্পাদক, কুতুবদিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কবি খোসরু আলমের মৃত্যুতে সাহিত্য একাডেমীর নির্বাহী পরিষদ ও স্থায়ী পরিষদের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে একাডেমীর নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ মহুমের রুহের মাগফেরাত কামনা করে তার ভাল আমলগুলো কবুল করার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করেন।
একাডেমীর পক্ষে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি, সাংবাদিক, লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলাম, সহ-সভাপতি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, সহকারী সাধারণ সম্পাদক কক্সবাজার কেজি এণ্ড মডেল হাইস্কুলের শিক্ষক ছড়াকার জহির ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ আমিরুদ্দীন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী কবি শামীম আকতার, অফিস সম্পাদক আজাদ মনসুর, নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে বিশিষ্ট শিক্ষাবিদ, পিটিআইর প্রাক্তন সুপার রাজবিহারী চৌধুরী, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল, ছড়াকার নূরুল আলম হেলালী, মিজান সিকদার ও তৌহিদা আজিম।
একই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে যুক্তবিবৃতি দিয়েছেন কক্সবাজার সাহিত্য একাডেমীর স্থায়ী পরিষদের চেয়ারম্যান কবি, গবেষক এডভোকেট সুলতান আহমদ, সদস্য যথাক্রমে বিশিষ্ট ছড়াকার ধনীরাম বড়–য়া, গবেষক নূরুল আজিজ চৌধুরী, ইসলামী গবেষক আহমাদুল্লা, কবি মীর্জা মনোয়ার হাসান, অধ্যাপক দিলওয়ার চৌধুরী, কবি আদিল চৌধুরী, কবি হাসিনা চৌধুরী লিলি ও কবি খালেদ মাহবুব মোর্শেদ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকের ভার বহন করার তওফিক প্রদানের জন্য আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।