মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

অকস্মাৎ চলে গেলেন মাস্টার রশিদ

শেয়ার করুন


কক্সবাজার সদরের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের (ব্যবসায় শিক্ষা বিভাগ) সিনিয়র শিক্ষক রশিদ আহমদ (৩৭) অকস্মাত ইন্তেকাল করেছেন। ৮ জুলাই (শনিবার) ভোর রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি পোকখালী ইউনিয়নের সিকদার পাড়াস্থ মমতাজ আহমদ মিস্ত্রির ছেলে।
শনিবার বেলা ১১ টায় পোকখালী মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাজায় তাঁর সহকর্মী, সহপাঠি, শিক্ষার্থী ও শুভার্থীরা অংশ নেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে রশিদ ঈদগাঁও থেকে বাড়িতে আসেন। রাত দেড়টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। বাড়ী থেকে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার সময় গাড়ীতেই তাঁর মৃত্যু হয়। সাম্প্রতিক পাহাড়ি ঢলে ঈদগাঁও-জালালাবাদ সড়কের বেশ কয়েক জায়গায় ভেঙ্গে যাওয়ায় তাকে হাসপাতালে নিতে বেগ পেতে হয়।
দাম্পত্য জীবনে দু’সন্তানের জনক মাস্টার রশিদ আহমদ তাঁর কর্মস্থল ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন।
তাঁর অকস্মাৎ মৃত্যুতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সহপাঠি ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন