মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

৭ মে আসছে নতুন জোট : এরশাদ

শেয়ার করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বে আগামী ৭ মে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে।

সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, আগামী ৭ মে জাতীয় পার্টির নেতৃত্বে নতুন জোট আত্মপ্রকাশ ঘটবে। এই জোটে অনেকেই থাকছেন। নতুন জোট গঠন করে নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার যাব। আগে আমাদের আত্মপরিচয় ঠিক করতে হবে। আমরা বিরোধী দল, নাকি সরকারি? জনমনে বিভ্রান্তি রয়েছে। যদি আমরা সত্যিকার পরিচয় জাতিকে দিতে পারি তাহলে আগামীতে ক্ষমতায় যেতে পারব।

তিনি বলেন, জাতীয় পার্টির সরকার যাওয়ার পর নতুন কোনো শিল্পকারখানা গড়ে উঠছে না। দেশে বেকারত্ব বাড়ছে। সে অনুযায়ী কর্মসংস্থান হচ্ছে না। বাংলাদেশ নাকি তাড়াতাড়ি মধ্য আয়ের দেশে পরিণত হবে। মধ্য আয়ের দেশে কত মানুষ না খেয়ে আছে আমরা কি তার কোনো খবর রাখি?।

তিনি আরো বলেন, দেশে কি গ্যাসের সংকট? তাহলে কার স্বার্থে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে? কী কারণে দাম বাড়বে। আসলে দেশে সুশাসন নেই। এই সুশাসনের অভাবে দেশে সবকিছুর দাম বাড়ানো হচ্ছে। করের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। দেশে এখন জিডিপির প্রবৃদ্ধি ৭-এর উপরে, ব্যাংকে টাকার পাহাড়।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেন, দেশে এখনো শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন আসেনি। কবে আসবে তাও জানি না। তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। শ্রমিকরা আজ নির্যাতিত। তাদের জীবনের কোনো মূল্য নেই। অথচ তাদের শ্রম-ঘামে বাংলাদেশ আজ এই অবস্থায় দাঁড়িয়ে আছে।

অনুষ্ঠানে জাতীয় শ্রমিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম আসরাফুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

শেয়ার করুন