মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

২০ হাজার ইয়াবা ও ১ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

শেয়ার করুন

cox yaba coast

বঙ্গোপসাগরের সোনাদিয়া সাগর চ্যানেল থেকে ২০ হাজার ইয়াবা ও ১ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ইয়াবা ও কারেন্ট জাল বহনে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করেছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রবিবার সকাল ১১টায় এ অভিযান চালানো হয়।
শহরের নুনিয়ারছড়া স্টেশনের সিনিয়র পেটি অফিসার এম ইউনুস হাসান সাংবাদিকদের জানিয়েছেন, সোনাদিয়া চ্যানেল হতে একটি কাঠের তৈরি ট্রলার থেকে ওই ইয়াবা ও কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে নুনিয়া ছড়াস্থ কোস্ট গার্ড স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জালগুলো মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জব্দ করা ট্রলারটি কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা ওসি/তদন্ত বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন