মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

‘হাসি মুখ ফাউন্ডেশন’র উদ্যোগে উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তিঃ পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে উখিয়ার উপকূলীয় এলাকা জালিয়া পালং ইউনিয়নের জেলে, দিনমজুর এবং অসহায়-দরিদ্র প্রায় ১০০ জনের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে জালিয়া পালংয়ের তরুণদের সংগঠন ‘হাসি মুখ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠন।

শুক্রবার (২৪ মে) সকাল ১০ টায় সোনার পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব কাউসার, সোনার পাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলানা মোঃ ইসমাইল,ব্যাংকার জিয়াউল হক জিয়া, ছাত্রনেতা অাব্দুল্লাহ অাল মামুন সহ ‘হাসি মুখ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব কাউসার বলেন, ‘সারা বছর যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ভালো থাকি, তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা সত্যি আনন্দিত। তিনি সহযোগিতা কারী সকলকে ধন্যবাদ জানিয়ে অাগামীতে-ও এধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।’

শেয়ার করুন