মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

স্মৃতিতে অম্লান প্রিয়নেতা সৈয়দ আশরাফ

শেয়ার করুন

২০১৬ সালের ৩১ জানুয়ারী শুধুমাত্র সাহসী একজন মানুষের ঘোষনার পর যে হাতটি ধরে শুরু হয়েছিল বর্তমান কক্সবাজার জেলা আওয়ামী লীগের পথচলা সেই ত্যাগী রাজনীতিকের নাম সৈয়দ আশরাফুল ইসলাম। যিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। দলের দুঃসময়ে একবুক সাহস নিয়ে এই মানুষটিই আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি নেই সে কথা ভাবতেই যেন কান্নায় ভেঙ্গে পড়ে মন। সেদিন হাজারো নেতাকর্মীর সামনে যে নেতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাণী শুনিয়েছিলেন তিনিই আমাদের প্রিয় অভিভাবক সৈয়দ আশরাফ। ওইদিন হাসি মুখে জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের গলায় মালা পড়িয়ে দিয়ে ফুলেল অভিবাদন জানিয়েছিলেন নেতা। আজ তাঁকে হারিয়ে জাতি শুণ্যতা অনুভব করছে। সেই সাথে বড় ক্ষতি হয়ে গেলো দলেরও। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতবাসী করুন।

বিদায় বেলায় রাজনীতির কিংবদন্তি সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রদ্ধাভরে স্মরণ করছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

পাশাপাশি সংগঠনের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

শেয়ার করুন