মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সেদিন স্টিকারে লেখা ছিলো- “কৃষক-মজুরের দরকার, শেখ হাসিনার সরকার”!

শেয়ার করুন

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা মইন উদ্দীনের একটি ফেইসবুক স্ট্যাটাস নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ কক্সবাজার আসলেন। আমাদের সবাইকে স্কুল থেকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হলো। অনুষ্ঠান শেষে আমি বাসায় গিয়ে ফখরুদ্দিন আহমেদের কক্সবাজার সফরের খবর দেখতেছিলাম। এসময় আমার বড় ভাই বলতেছিলো বেশিদিন ফখরুদ্দিন টিকে থাকতে পারবে না। খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে বাধ্য হবে।
আমার বড় ভাই তখন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। আমি বড় ভাইয়ের কাছ থেকে একটু দূরে থাকতাম তবে আমার জেঠাতো ভাই রাসেল আমাকে পলিটিক্যাল কথাবার্তা বলতো। ওই সময় তিনিও জেলা ছাত্রলীগ নেতা ছিলেন। আমাকে রাজনীতিতে আসার জন্যে শুরু থেকেই অনুপ্রাণিত করেছেন তিনি।
পরেরদিন আমার হাতে রাসেল ভাই কিছু স্টিকার দিলো আর বললো, কেন্দ্রের নির্দেশ সন্ধ্যার মধ্যে এগুলো লাগিয়ে ফেলতে হবে।
স্টিকারে লেখা ছিলো “কৃষক-মজুরের দরকার শেখ হাসিনার সরকার”। আমি এই স্টিকারগুলো বন্ধু ও ছোট ভাইদের নিয়ে পুরো এলাকায় লাগালাম।
পরে নির্বাচন হলো, নেত্রী ক্ষমতায় আসলো। এখন টানা ১০বছর আওয়ামী লীগ ক্ষমতায়। ভাবতেই অন্যরকম অনুভূতি।
আজ আমার সেদিনের স্টিকারের স্লোগানটির কথা বারবার মনে পড়ছে। দেশরত্ন শেখ হাসিনা যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আসলেই এদেশের শ্রমজীবি-মেহনতী মানুষের শেখ হাসিনাকে বড্ড দরকার।
আজ আবার চিৎকার করে বলতে ইচ্ছে করছে “কৃষক-মজুরের দরকার, শেখ হাসিনার সরকার”।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু…
——–
২৩ মে, ২০১৯ খৃষ্টাব্দ.
মইন উদ্দীন, কক্সবাজার।

শেয়ার করুন