মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

সেই সাহসী অফিসারের বদলি প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল

শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ভেজাল ও ক্রেতা ঠকানো রোধে সাহসী ভূমিকা পালনকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি স্থগিত হয়। এমনটা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার ঢাকার উত্তরার আড়ংয়ে অভিযান চালিয়ে আউটলেটটি বন্ধ করে দিয়েছিলেন। পণ্যের দাম বেশি লেখার ভুল স্বীকার করার পর অবশ্য আউটলেটটি ‍খুলে দেওয়া হয়।

রোজার মধ্যে এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছিলেন মঞ্জুর শাহরিয়ার। এরপর তার বদলি স্থগিত করা হয়।

জুনাইদ আহমেদ পলক তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, ‘উপসচিব মঞ্জুর শাহরিয়ারকে আড়ংয়ে অভিযানের দিন খুলনায় বদলির আদেশ হওয়ার পর ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়’।

‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এর ভেজাল ও ঈদ উপলক্ষে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি বিরোধী অভিযান প্রশংসিত হয়েছে’।

‘সোশ্যাল মিডিয়ায় বদলী সংক্রান্ত বিষয়টি ব্যাপক আলোচনা হওয়ায় এই মুহূর্তে ফিনল্যান্ড সফররত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়’।

‘পরবর্তীতে আজ সকালে যথাযথ কর্তৃপক্ষ জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বদলি আদেশ বাতিল করেছেন।’

মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

শেয়ার করুন