৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

রামুতে পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় ইউএনও ফাহমিদ মুস্তফা

সুস্থ-সবল জাতি গঠনে পুষ্টি চাহিদা পূরণ করা জরুরী


প্রেস বিজ্ঞপ্তি :

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেছেন- সুস্থ, সবল জাতি গঠনের জন্য জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণ করা জরুরী। এজন্য সরকার পুষ্টি কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। সরকারি-বেসরকারি সংস্থা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখতে হবে।
তিনি বৃহষ্পতিবার, ৩ নভেম্বর সকালে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. নোবেল কুমার বড়–য়া, ইউনিসেফ ও জাতিসংঘ শিশু তহবিল (বাংলাদেশ) এ কর্মরত কোঅর্ডিনেশন এন্ড টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিষ্ট মো. শাহ আলম, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু মাসুদ সিদ্দীকী ও রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া।

সভায় কক্সবাজার জেলা পুষ্টি অবস্থা এবং বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা করেন- রামু উপজেলা নিউট্রিশন সুপারভাইজার মো. মেহেদী হাসান।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্ত সুরাইয়া আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, জনস্বাস্থ্য প্রকৌশলী ক্য চাই চাক, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রশিদ, রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।