মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সুইমিংপুলে পড়ে এক শিশুর মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার ইনানীতে রয়েল টিউলিপ সী পার্ল রিসোর্টের সুইমিংপুলে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।গত শুক্রবার উখিয়ার ইনানীর সমুদ্র সৈকতে অবস্থিত ওই পাঁচ তারকা রিসোর্টের সুইমিংপুলে এ ঘটনা ঘটে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো. অলিউর রহমান।

নিহত শিশু মারিয়া চৌধুরী (৭) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার মুজিবুর রহমান চৌধুরীর মেয়ে।

নিহতের স্বজন ও হোটেল কর্তৃপক্ষের বরাতে এসআই অলিউর জানান, শুক্রবার সকালে স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন মুজিবুর। পরে তারা রয়েল টিউলিপে ওঠেন।

বিকালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে মুজিবুর সুইমিংপুলে গোসলে নামেন। এসময় তার স্ত্রী সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমি ও মেয়ে মারিয়া সুইমিংপুলের পাড়ে বসেছিলেন।
এক পর্যায়ে শিশু মারিয়া মায়ের অগোচরে সুইমিংপুলে নেমে যায়। পরে তাকে পানিতে ভাসতে দেখে স্বজন ও রিসোর্টের কর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারি উপ পরিদর্শক মো. রিপন চৌধুরী জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শিশুর মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) নাভিদ আহসান চৌধুরী এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি জানান, এরকম কিছু একটা ঘটেছে, তবে তা সবিস্তারে জানবেন আমাদের নিরাপত্তা কর্মকর্তা। ওনার সঙ্গে কথা বলেন।

শেয়ার করুন