১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

‘সিটি করপোরেশনের পর যেকোনো সময় জাতীয় নির্বাচন’

'সিটি করপোরেশনের পর যেকোনো সময় জাতীয় নির্বাচন'
সিটি করপোরেশন নির্বাচনের পর যেকোনো সময় সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন  বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। স্বল্প সময়েই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে উদ্বিগ্ন ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।
সোমবার দুপুরে ‘বাংলাদেশে ব্যবসার পরিস্থিতি’ বিষয়ক আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভায় এ কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি।এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা আশা করছি পরিস্থিতির পরিবর্তন করতে পারব। কারণ, জনগণ ভোটের বিষয়ে চিন্তা করতে শুরু করেছে। সিটি করপোরেশন নির্বাচনের পর যে কোনো সময়ে আরেকটি নির্বাচন হতে পারে; যাতে অংশ নিতে পারে সব রাজনৈতিক দল।

সভায় ব্যবসায়ী নেতারা বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে কমে যায় বিনিয়োগ। আমদানি-রপ্তানি থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হয় দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য। তাই চলমান রাজনৈতিক পরিস্থিতির শুরু থেকেই উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাঁরা দেশে ব্যবসার পরিবেশ সৃষ্টির তাগিদ দেন।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান বলেন,  ‘সঠিক গণতন্ত্রের জন্য ধৈর্য, সহনশীলতা জরুরি। আর উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীদের শান্তিতে ব্যবসা করতে দিতে হবে।’

তবে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানান এফবিসিসিআই সভাপতি। এবার সে চেষ্টায় সফল হবেন বলেও আত্মবিশ্বাসী তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।