৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

সালাহউদ্দিন আহমদের সন্ধান চেয়ে কক্সবাজার জেলা জিয়া পরিষদের বিবৃতি

zia-parishad_1
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম-মহাসচিব ও ২০ দলীয় জোটের মুখপাত্র, সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী, কক্সবাজারের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় জননেতা সালাহ উদ্দিন আহমদ এর সন্ধান ও মুক্তির দাবীতে বিবৃতি প্রদান করেছেন জেলা জিয়া পরিষদ এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন- জেলা জিয়া পরিষদ আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস.এম. মঞ্জুর, অধ্যক্ষ এ.এম. ফরিদুল আলম চৌধুরী, ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার পৌর জিয়া পরিষদ আহবায়ক অধ্যাপক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আজমল হুদা, সদর উপজেলা জিয়া পরিষদ যুগ্ম আহবায়ক মাষ্টার জহিরুল ইসলাম, রামু উপজেলা জিয়া পরিষদ আহবায়ক এড. এস্তেফাজুর রহমান, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, টেকনাফ উপজেলা আহবায়ক এড. ছলিমুল মোস্তফা, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জিয়া পরিষদ আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক ইঞ্জি আলমগীর চৌধুরী, জেলা সদস্য নুরুল ইসলাম হেলালী, মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- বর্তমান অবৈধ সরকার তাঁর শাণিত বক্তব্যের প্রতি ভীত হয়ে তাঁকে আটক করে এখন নাটক শুরু করেছেন।দেশ একটা গুম রাষ্ট্রে পরিণত হয়েছে। মানুষের জীবন নিয়ে প্রধানমন্ত্রীর ঠাট্টা মশকারি দেখে জাতি যুগপৎ বিস্মিত । নেতৃবৃন্দ অবিলম্বে তাঁকে তার পরিবার তথা কক্সবাজারের আপামর জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবী  জানান। উল্লেখ্য যে, বর্তমান অবৈধ সরকারের আজ্ঞাবহ আইন শৃঙখলা বাহিনী গত মঙ্গলবার রাত ১০ টার দিকে তাঁকে অন্যায়ভাবে আটক করে নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।