২০ জানুয়ারি, ২০২৬ | ৬ মাঘ, ১৪৩২ | ৩০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

সালাহউদ্দিনকে ফেরত চেয়ে কক্সবাজার সৈকতজুড়ে গণস্বাক্ষর

Cox Sromik pic-

বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক সফল মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফেরতের দাবীতে কক্সবাজার সমুদ্র সৈকতজুড়ে গণস্বাক্ষর কর্মসুচি পালন করেছে পর্যটন অঞ্চল শ্রমিকদল। জেলা বিএনপি ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে ১ এপ্রিল বুধবার সকালে এ কর্মসুচি শুরু হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসুচির উদ্বোধন করেন জেলা শ্রমিকদলের সভাপতি ও পৌর প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেছেন, সালাহ উদ্দিনকে সরকারের ছত্রছায়ায় অপহরণ করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের অনুরোধের পরও তাকে ফেরত দেওয়া হচ্ছেনা। সরকার মানবাধিকার প্রতিষ্ঠার পরিবর্তে লঙ্গন করে চলেছে। তিনি অনতিবিলম্বে সালাহউদ্দিনকে অক্ষত অবস্থায় ফেরত দিতে সরকারের নিকট আবেদন করেন। অন্যথায় কক্সবাজারের সর্বস্থরের জনতাকে নিয়ে আরো বৃহত্তর কর্মসুচির হুঁশিয়ারী দেন।
পর্যটন অঞ্চল শ্রমিকদলের সভাপতি খাইরুল আমিনের সভাপতিত্বে এ কর্মসুচিতে উপস্থিত ছিলেন-শহর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পর্যটন অঞ্চল শ্রমিকদলের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ করিম, সিনিয়র সহ-সভাপতি জালাল আহমদ, সহ-সভাপতি নুরুল আলম, মো. করিম, শ্রমিক নেতা আব্দুল আজিজ, মো. রহিমসহ স্থানীয় ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ মানুষ কর্মসুচিতে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, পর্যটন অঞ্চল শ্রমিকদলের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ করিমের নেতৃত্বে লাবনী পয়েন্ট, সিনিয়র সহ-সভাপতি জালাল আহমদের নেতৃত্বে সী-ইন পয়েন্ট, সহ-সভাপতি ফরিদুল আলমের নেতৃত্বে সুগন্ধা পয়েন্ট এবং সহ-সভাপতি মো. সিরাজের নেতৃত্বে কলাতলী পয়েন্টে এ কর্মসুচি পালিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।