মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার প্রত্যয়ে কক্সবাজারে বর্ষবরণ

শেয়ার করুন

সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার প্রত্যয়ে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সৈকত নগরী কক্সবাজারে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন করা হচ্ছে। নবীন-প্রবীণ সবাই সার্বজনীন এ উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছেন।

শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্বরে শতায়ু পরিষদ ও পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা পরিবেশন করেন বাংলা নববর্ষকে বরণের সংগীত। শতায়ু পরিষদের এ আয়োজন উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।

এরপর সকাল সাড়ে ৮ টার দিকে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেন। এসময় বিদেশি পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এছাড়া কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন পান্তা ভাত ও মোরগ লড়ায়ের আয়োজন করে। একই সঙ্গে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করছে।

শেয়ার করুন