১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

সামাজিক ও পারিবারিক সমস্যা নিরসনে যুব সমাজকে উদ্যোগ নিতে হবে

ramu pic training 12.03.15
রামুতে ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা’ শীর্ষক ৩দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর ভাইস প্রেসিডেন্ট হুমায়ন কবির, বলেছেন, যে কোন সামাজিক ও পারিবারিক সমস্যা নিরসনে যুব সমাজকে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। ছাত্র-যুবকরা চাইলে সমাজকে অন্যায় ও অপরাধ কর্মকান্ড থেকে মুক্ত করতে পারে। তবে এ জন্য আগে নিজেদের চরিত্রবান ও দক্ষ হতে হবে।
কক্সবাজারের রামু উপজেলায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর আয়োজনে, জাগো নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
গত বুধবার (১১ মার্চ) বিকালে রামুর স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র রিসার্চ ডাইরেক্টর মোহাম্মদ হুমায়ন কবির, রামু থানার ওসি (তদন্ত) মো. কায় কিসলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শওকত হোসেন, জাগো নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা শিল্পী তানভীর সরওয়ার রানা, জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা প্রমূখ।
উল্লেখ্য ৯ মার্চ এ কর্মশালার উদ্বোধন করেন, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন এর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও প্রধান পিয়েরি মায়াদোঁ। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর সিনিয়র সহযোগী গবেষক আশীষ বণিক এর ব্যবস্থাপনায় এ কর্মশালায় ৩০ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।